রাজস্থলী ইউপি নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন পুচিংমং ও রবার্ট ত্রিপুরা


রাজস্থলী প্রতিনিধি    |    ০৯:৩৫ পিএম, ২০২১-১১-১৫

রাজস্থলী ইউপি নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন পুচিংমং ও রবার্ট ত্রিপুরা

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা ইউপি নির্বাচনে ১ নং ঘিলাছড়ি ও ২ নং গাইন্দ্যা ইউনিয়নের আওয়ামীলীগের  দলীয় মনোনিত প্রার্থী রবার্ট ত্রিপুরা ও পুচিংমং মারমা কে বেসরকারি ভাবে নির্বাচিত করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার উৎপল বড়ুয়া  বলেন, তফসিল ঘোষনার পর ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় প্রত্যাহার ও প্রতিক বরাদ্ধের পর উভয় কে  ১৫ নভেম্বর সোমবার  বেসরকারি ভাবে  নির্বাচিত ঘোষনা করেছি।

অপর দিকে বাঙালহালিয়া ইউনিয়নে নৌকা প্রার্থী ও দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে ২৮ নভেম্বর রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে।